ICSE ISC Result 2023: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-এর রেজাল্ট, দেখে নিন এক ক্লিকে কীভাবে ফল জানবেন

Published : May 14, 2023, 05:21 PM IST
exam

সংক্ষিপ্ত

৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল রুশিল কুমার। পাশের হারের নিরিখেও দ্বাদশ ও দশম শ্রেণীতে এগিয়ে মেয়েরা। 

অপেক্ষার অবসান। প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি রেজাল্ট। সিবিএসই বোর্ডের পর এবার সিআইএসসিই বোর্ডেরও দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হল। নম্বরের নিরিখে এবার এগিয়ে মেয়েরা। ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রিয়া আগরওয়াল। দ্বিতীয় স্থানে রয়েছেন ইপ্সিতা ভট্টাচার্য। অন্যদিকে ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল রুশিল কুমার। পাশের হারের নিরিখেও দ্বাদশ ও দশম শ্রেণীতে এগিয়ে মেয়েরা।

এবছর আইএসসি পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ৫১,৭৮১। যার মধ্যে পাশ করেছে ৯৫.৯৬ শতাংশ। অন্যদিকে আইএসসি পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ছিল ৪৬,৭২৪। যার মধ্যে পাশের হার ৯৮.০১ শতাংশ। আইসিএসই পরীক্ষায় বসেছিল ১,২৮,১৩১ জন ছাত্র। এরমধ্যে পাশ করেছে ৯৮.৭১ শতাংশ। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৫০০ জন। যার মধ্যে পাশের হার ৯৯.২১ শতাংশ।

রেজাল্ট দেখবেন কীভাবে?

বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। cisce.org এবং results.cisce.org-এর দুই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়া সিআইএসসিই-র 'কেরিয়ার্স' পোর্টালেও ফলাফল দেখা যাবে। ফলাফল দেখতে বা এই সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য পড়ুয়ারা যোগাযোগ করতে পারেন সিআইএসসিই-র হেল্পলাইন নম্বরে- ১৮০০২০৩২৪১৪।

এবার সিবিএসই বোর্ডে সামগ্রিক পাসের হার ৮৭.৩৩%। ত্রিবান্দ্রম অঞ্চল ৯৯.৯১ শতাংশ পাসের সাথে শীর্ষে রয়েছে। ৯০.৬৮ শতাংশ পাস করে মেয়েরা ছেলেদের চেয়ে ৬.০১% এগিয়ে। অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে, সিবিএসই তার শিক্ষার্থীদের কোনও মেধা তালিকা প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Pakistan News - বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের, আমেরিকার সঙ্গে বৈঠকের পর হোটেলের বিল মেটাতে নারাজ শাহবাজ সরকার
DA Update: নববর্ষে রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো, বেতন ও মহার্ঘ ভাতা নিয়ে নয়া আপডেট দিল অর্থ দফতর