যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মুখ খুললেন নিগৃহীতা ছাত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মুখ খুললেন নিগৃহীতা ছাত্রী

Published : Apr 18, 2023, 09:26 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় মুখ খুললেন নির্যাতিতা। তিনি সাফ জানিয়েছেন, মানসিকভাবে তিনি বিপর্যস্ত এবং আইনি জটিলতার আতঙ্কে এখনও পুলিশে এফআইআর দায়ের করেননি। তবে, অভিযুক্তর শাস্তির দাবি থেকে তিনি পিছু হঠছেন না।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেস্টে তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার আতঙ্কও এখনও যেন গ্রাস করে রেখেছে নির্যাতিতাকে। এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে নির্যাতিতা সাফ জানিয়েছেন, দীর্ঘদিনের পরিচিত মানুষটা যে এমন একটা ঘটনা ঘটাতে পারে তা মেনেই নিতে পারছেন না। সেই সঙ্গে তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর যে সম্পর্ক ছিল তা অত্যন্ত একটা সাধারণ সম্পর্ক। ফলে, অভিযুক্ত যেভাবে বলছেন যে ধর্ষণের চেষ্টা নয় ওটা ছিল একটা যৌথ সম্মতি তা কোনওভাবেই মানতে রাজি নন নির্যাতিতা। তিনি সাফ জানিয়েছেন, কোনওভাবেই তাঁর সম্মতি ছিল না। তিনি এতটাই ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। তাও মানসিকভাবে শক্তি সঞ্চয় করে তিনি অভিযুক্তকে ঠেলে সরিয়ে দেন। কী কারণে তিনি পুলিশের কাছে না গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিযুক্তর অফিসের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তাও খোলসা করেছেন নির্যাতিতা।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ