Kakdwip : বাংলাদেশের ছাত্রনেতা কাকদ্বীপের ভোটার! নিউটনের ভিডিও ঘিরে চাঞ্চল্য

Kakdwip : বাংলাদেশের ছাত্রনেতা কাকদ্বীপের ভোটার! নিউটনের ভিডিও ঘিরে চাঞ্চল্য

Published : Jun 08, 2025, 10:34 PM ISTUpdated : Jun 08, 2025, 10:35 PM IST

Kakdwip Bangladeshi Voter : বাংলাদেশের কোটা আন্দোলনের পরিচিত ছাত্রনেতা নিউটন দাস এখন কাকদ্বীপের ভোটার এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, ২০১৪ সালে চোরাপথে ভারতে প্রবেশ করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এসে আশ্রয় নেন

Kakdwip Bangladeshi Voter : বাংলাদেশের কোটা আন্দোলনের পরিচিত ছাত্রনেতা নিউটন দাস এখন কাকদ্বীপের ভোটার—এই তথ্য প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, ২০১৪ সালে চোরাপথে ভারতে প্রবেশ করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এসে তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয় নেন নিউটন। ধাপে ধাপে আধার কার্ড, রেশন কার্ড, এমনকি ভোটার কার্ডও তৈরি করে ফেলেন তিনি। এক ভাইরাল ভিডিওতে নিউটন নিজেই স্বীকার করেছেন, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সহযোগিতায় তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন। রাজনৈতিক অনুষ্ঠান, জন্মদিন, এমনকি বিধায়কের সঙ্গেও একাধিকবার দেখা গেছে তাঁকে। অথচ এই নিউটনই বাংলাদেশে হাসিনা বিরোধী ও ভারত বিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন বলে অভিযোগ। বর্তমানে তাঁর পরিবার কাকদ্বীপে বসবাস করছে বলেও জানা গেছে।

বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বসে একজন বাংলাদেশি নাগরিক কীভাবে ভারতীয় পরিচয় পেয়েছেন, তার পূর্ণ তদন্ত হোক। অনেকের প্রশ্ন, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে চুপ? না কি রাজনৈতিক আশ্রয়ে সবকিছু হচ্ছে? এখন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও নিউটনকে দ্রুত গ্রেফতারের দাবি তুলছে বিভিন্ন মহল।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more