Crime News : গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকে খুন, চরম পরিণতি নিউটাউনে

Crime News : গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকে খুন, চরম পরিণতি নিউটাউনে

Published : Jul 24, 2025, 01:48 PM ISTUpdated : Jul 24, 2025, 03:58 PM IST

Crime News : নিউটাউনের গেস্ট হাউসে স্ত্রীকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুন করল স্বামী। একাধিক সম্পর্কে সন্দেহ, ঘনিষ্ঠ ছবিকে কেন্দ্র করে দাম্পত্যে অশান্তি। গ্রেফতার বিশ্বজিৎ মন্ডল, তদন্তে নিউটাউন থানার পুলিশ।

Crime News : নিউটাউনে গেস্ট হাউসে স্ত্রীর খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী বিশ্বজিৎ মন্ডল। পুলিশ সূত্রে খবর, স্ত্রী ইতিকার মোবাইলে একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখতে পান তিনি। এরপর থেকেই দাম্পত্যে বারবার বিবাদ। সোমবার দুপুরে নিউটাউনের সাহা মার্কেট এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন দম্পতি। সেখানেই ফের অশান্তির জেরে স্ত্রীকে বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করেন বিশ্বজিৎ। ঘটনার পর নিজের মোবাইলে একটি ভিডিও বার্তা রেকর্ড করে খুনের কারণ জানিয়ে ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ এসে গেস্ট হাউসের ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে। ধৃত বিশ্বজিৎ মন্ডলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হোসেনপুরে। মঙ্গলবার তাকে বারাসত আদালতে তোলা হবে। পুলিশ তার হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনাটি ঘিরে নিউটাউনে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more