অভিনয়-রাজনীতি করেও চলছে না সংসার! কেন মেয়ে সোনাক্ষীর থেকে কোটি কোটি টাকা ধার করতে হয় শত্রুঘ্ন সিনহাকে

Published : Apr 29, 2024, 08:54 AM IST
shatrughan sinha son luv on his career

সংক্ষিপ্ত

আসানসোল লোকসভার এ বারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন‌্হার নামে প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য! জানা গিয়েছে, মেয়ের কাছে কোটি কোটি টাকার দেনায় ডুবে রয়েছেন বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা।

আসানসোল লোকসভার বিদায়ী সাংসদ তথা আসানসোল লোকসভার এ বারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন‌্হার নামে প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য! জানা গিয়েছে, মেয়ের কাছে কোটি কোটি টাকার দেনায় ডুবে রয়েছেন বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা। শুধু তিনি নন, একইভাবে মেয়ে সোনাক্ষীর কাছে কোটি কোটি টাকা ধার নিয়ে বসে রয়েছেন শত্রুঘ্নর স্ত্রী পুনম শত্রুঘ্ন সিনহাও। কত টাকা রোজগার করেন এককালের এই দাপুটে অভিনেতা! তাঁর শিক্ষাগত যোগ্যতাই বা কী! চলুন জেনে নেওয়া যাক।

শত্রুঘ্ন সিনহার ১৪টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। অন্যদিকে তার স্ত্রীর ৯টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও তাদের দুজনের ১৭ টি ও ৩২ টি শেয়ারে বিনিয়োগ রয়েছে। এছাড়াও লোন ও অ্যাডভান্সের ক্ষেত্রে রয়েছে বড় বড় তালিকা। শত্রুঘ্ন সিনহার অ্যাম্বেসেডর থেকে শুরু করে অত্যাধুনিক গাড়ি মিলিয়ে মোট পাঁচটি গাড়ি রয়েছে। অন্যদিকে তার স্ত্রীর রয়েছে একটি গাড়ি।

শত্রুঘ্ন সিনহা ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত প্রতিবছর যা রোজগার করেছেন তা হল যথাক্রমে ৯৭ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা, ৮৯ লক্ষ ৯১ হাজার ২১০ টাকা, ৫৮ লক্ষ ৫২ হাজার ৮৯০ টাকা, ৭৩ লক্ষ ৯০ হাজার ৯০ টাকা এবং ১ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা। এই পাঁচ অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার স্ত্রী যথাক্রমে রোজগার করেছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮০ টাকা, ১ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ৬৩০ টাকা, ১ কোটি ৫৫ লক্ষ ৪২ হাজার ৬০ টাকা, ১ কোটি ৩৭ লক্ষ ৫২ হাজার ২৩০ টাকা এবং ১ কোটি ২১ লক্ষ ৭২ হাজার টাকা। তবে এত টাকা রোজগার করেও শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী সোনাক্ষীর থেকে ধার নিয়েছেন ১৬ কোটি ৩৬ লক্ষ টাকা।

শত্রুঘ্ন সিনহার নামে ১১ কোটি ৬২ লক্ষ ১০ হাজার ৩২৪ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৫ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকার লোন। এখন যদি বিহারি বাবু শত্রুঘ্ন সিনহার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে তিনি হলফনামায় উল্লেখ করেছেন, পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে তিনি ১৯৬৭ সালে স্নাতক হন।

শত্রুঘ্ন সিনহার মূল্যবান ধাতুর অলংকার (সোনা অথবা রুপো) রয়েছে ৩ কেজি ৮৯০ গ্রামের এবং তার স্ত্রীর রয়েছে ২ কেজি ৬ গ্রামের। এছাড়াও বহু মূল্যবান পাথর রয়েছে যেগুলির মূল্য লক্ষ লক্ষ টাকা। আর এই সমস্ত কিছু মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৯৩ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা। শত্রুঘ্ন সিনহার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকা।

অন্যদিকে শত্রুঘ্ন সিনহার নামে অচাষযোগ্য কোনো জমি না থাকলেও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণে অচাষযোগ্য জমি রয়েছে। শত্রুঘ্ন সিনহার নামে বিভিন্ন জায়গায় মোট ছটি ফ্ল্যাট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে তিনটি ফ্ল্যাট। এছাড়াও অন্যান্য সম্পত্তি হিসেবে বাড়িঘর ইত্যাদি মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১২২ কোটি টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে