Madhyamgram : ৮ দিন ধরে জল নেই, মধ্যমগ্রামের পাটুলিতে বিক্ষোভ

Madhyamgram : ৮ দিন ধরে জল নেই, মধ্যমগ্রামের পাটুলিতে বিক্ষোভ

Published : Jun 04, 2025, 12:36 PM IST

Madhyamgram : তীব্র দাবদাহের মধ্যেই গত আট দিন ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছে মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটুলি বাদামতলা এলাকা। জলের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা

তীব্র দাবদাহের মধ্যেই গত আট দিন ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছে মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটুলি বাদামতলা এলাকা। জলের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা, এবং বুধবার তাঁদের ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁরা প্রথমে ওয়ার্ড কাউন্সিলর ও মধ্যমগ্রাম পুরসভার জল বিভাগের পুর পরিষদ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসেন মধ্যমগ্রাম পুরসভার প্রধান নিমাই ঘোষ এবং রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। কিন্তু তাঁদের উপস্থিতিতেও এলাকাবাসীর ক্ষোভ কমেনি; বরং তাঁরা মন্ত্রী-মেয়রকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পাঠাতে হয় মধ্যমগ্রাম থানা থেকে।

বিক্ষুব্ধ এলাকাবাসীর মূল দাবি, আজ রাতের মধ্যেই তাঁদের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তাঁরা অভিযোগ করেন, পুরসভা থেকে জলের গাড়ি পাঠানো হলেও তা সময়মতো রিফিল করা হয় না, যার ফলেই এই ভয়াবহ জল সমস্যা। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই জল সমস্যার সমাধান করে তবেই এলাকা ছাড়বেন। তীব্র দাবদাহের মধ্যে এই জলসঙ্কট কখন মেটে, সেটাই এখন দেখার বিষয়।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more