
Anandpur Fire News: মাথায় সিঁদুর হাতে শাখা। কলকাতার আনন্দপুর কাণ্ডের ৮ দিন পেরোলেও বুদ্ধদেব-সৌমিত্রদের অপেক্ষায় তাদের পরিবার! নিজের উপার্জন থেকে ২ পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন ময়নার বিজেপি নেতা। সূত্রের খবর, আনন্দপুর কান্ডের ৮ দিন পার! ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মন্ডলরা এখনও ফেরেনি বাড়ি। বাড়ির লোক এখনো চোখের জল নিয়ে আশায় বসে। যদি বাড়ির ছেলে বাড়ি ফেরে।
জানা গিয়েছে, আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কিছুক্ষণ আগে পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা বুদ্ধদেব জানা, বাড়িতে ফোন করে জানিয়েছিলেন সোমবার বাড়ি ফিরবেন। কিন্তু আনন্দপুরের বিধ্বংসী আগুন সব আনন্দ কেড়ে নিয়েছে পরিবারের। বাড়ির ছেলে বাড়ি ফেরেনি। চোখে জল নিয়ে পথের দিকে তাকিয়ে পরিবার-পরিজনরা।
সৌমিত্র মন্ডলের স্ত্রী আজও হাতে শাখা পলা মাথায় সিঁদুর দিয়ে রেখেছেন। এই বিশ্বাসে তার স্বামী ফিরবেন। ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছে পরিবার। মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল সোমবার ময়নার দুই পরিবারকে নিজের উপার্জিত অর্থ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এতদিন পর আদেও আর বাড়ি ফিরবে বুদ্ধদেব, সৌমিত্র? এটাই এখন লাখ টাকার প্রশ্ন পরিবারের!
এদিকে আনন্দপুর আনন্দপুর নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও ২। নিউ পুষ্পাঞ্জলী নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসের গ্রেফতারের পর, এবার গ্রেফতার wow মোমোর ম্যানেজার - রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার - মনোরঞ্জন শিট। অভিযোগ - দমকল অধিকারিকদের তদন্তে উঠে এসেছে অগ্নিনির্বাপক কোনো যন্ত্র ছিল না গোডাউনে। গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রসঙ্গগত এই wow মোমোর গোডাউন থেকে এখনো পর্যন্ত ২ জন কর্মী ১ জন নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর উঠে এসেছে।
আর সব মিলিয়ে আনন্দপুরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। আরো দেহাংশের খোঁজ চলছে। আরে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি হয়েছে এখনো পর্যন্ত ২৭ জনের নামে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।