Malda : ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মহিলা চিকিৎসক! চাঞ্চল্য মালদায়! বিজেপির প্রতিবাদ

Malda : ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মহিলা চিকিৎসক! চাঞ্চল্য মালদায়! বিজেপির প্রতিবাদ

Published : Aug 26, 2025, 11:53 AM IST

Malda : মালদা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক ময়ূরাক্ষী ঘোষের উপর নিগ্রহের অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে বিজেপির মিছিল ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Malda : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, গত ২১ অগস্ট সার্জিক্যাল বিভাগে ডিউটির সময় ইন্টার্ন চিকিৎসক ময়ূরাক্ষী ঘোষকে এক চিকিৎসক নিগ্রহ করেন। ঘটনার পর তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নিরাপত্তাহীনতার কথা জানান।
এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুলেছে বিজেপি। জেলা বিজেপি হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষের সঙ্গে দেখা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। বিজেপির দাবি, অবিলম্বে অভিযোগ দায়ের করতে হবে এবং আক্রান্ত চিকিৎসককে নিরাপদ পরিবেশে কাজে ফেরানো হোক। অধ্যক্ষ ডা. পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, ঘটনাটি তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more