মায়ের অভিযোগে তোলপাড়, আরও এক আরজি করের ছাত্রীর রহস্যমৃত্যু! পালাল প্রেমিক

মায়ের অভিযোগে তোলপাড়, আরও এক আরজি করের ছাত্রীর রহস্যমৃত্যু! পালাল প্রেমিক

Published : Sep 13, 2025, 08:54 PM IST

RG Kar Medical Student Death : আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, প্রেমিক ও মালদা মেডিকেল কলেজের ছাত্র উজ্জ্বল সোরেন ওষুধ খাইয়ে মানসিক অত্যাচার করত।

RG Kar Medical Student Death : রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়াল আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যু ঘিরে। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। পরিবারের অভিযোগ, মালদা মেডিক্যাল কলেজের ছাত্র ও অনিন্দিতার প্রেমিক উজ্জ্বল সোরেন ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেয় এবং মানসিক অত্যাচার চালাত। অনিন্দিতা গর্ভবতী ছিলেন বলেও পরিবারের অভিযোগ। গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদায় গিয়েছিলেন তিনি। এক হোটেলে অসুস্থ হয়ে পড়লে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়, পরে কলকাতায় আনার পথে গভীর রাতে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগে নাম থাকলেও অভিযুক্ত উজ্জ্বল এখনও পলাতক। ঘটনায় তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more