Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস

Published : Dec 06, 2025, 02:53 PM IST

Murshidabad : একদিকে বেলডাঙায় বাবরি, অন্যদিকে বহরমপুরে রাম মন্দির! শিলান্যাস পর্বে এসে মুখ্যমন্ত্রীকে 'বাবরি তৈরির কারিগর' বলে তোপ বিজেপি নেতা শাখারভ সরকারের। সেই সঙ্গে ২০ বিধায়ককে চ্যালেঞ্জ। জানুন কী বললেন তিনি।

Murshidabad : একদিকে বেলডাঙায় যখন বাবরি মসজিদের প্রতিষ্ঠা ঘিরে চর্চা তুঙ্গে, ঠিক তখনই বহরমপুরের বুকে শুরু হলো রাম মন্দিরের তোড়জোড়। শনিবার বহরমপুরের বানজেটিয়ার মনীন্দ্র নগর এলাকায় ধুমধাম করে অনুষ্ঠিত হলো রাম মন্দিরের 'শিলাপুজো' ও শুভ শিলান্যাস পর্ব।

এদিন এই রাম মন্দিরের আনুষ্ঠানিক শিলান্যাস করেন বিজেপি নেতা শাখারভ সরকার। তিনি জানান, ‘আজ থেকেই রাম মন্দিরের প্রতিষ্ঠা পর্ব শুরু হয়ে গেল। আপাতত শিলাপুজো হলো, পরবর্তীতে বড় করে ভূমি পূজন অনুষ্ঠিত হবে।’

তবে শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, শিলান্যাসের মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণ শানান বিজেপি নেতা। বেলডাঙার বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘বাবরি মসজিদ কেবল হুমায়ুন কবীর করছেন না, ওখানে মমতা ব্যানার্জি নিজে ইনভল্ভ (জড়িত) আছেন।’ পাশাপাশি জেলার উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শাখারভ সরকার সাফ জানান, 'মুর্শিদাবাদ জেলায় কেন আজও কোনও শিল্প বা কলকারখানা গড়ে ওঠেনি, তার জবাব মুখ্যমন্ত্রী এবং এই জেলার কুড়ি জন বিধায়ককে দিতে হবে।'

সব মিলিয়ে, লোকসভা ভোটের আগে জেলায় মন্দির-মসজিদ রাজনীতি এবং শিল্পায়নের প্রশ্নে নতুন করে চাপানউতোর শুরু হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more