মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাগীরথী সেতুতে অমানবিক ঘটনা! নিজের একরত্তি শিশুকে সেতুর ওপর থেকে ছুড়ে ফেলে দিল গঙ্গার জলে! এরপরেই শিশুটির মা গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। সেতুর পথচারীরা বাধা দেন মহিলাকে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাগীরথী সেতুতে অমানবিক ঘটনা! নিজের একরত্তি শিশুকে সেতুর ওপর থেকে ছুড়ে ফেলে দিল গঙ্গার জলে! এরপরেই শিশুটির মা গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। সেতুর পথচারীরা বাধা দেন মহিলাকে। স্থানীয় যুবকরা এই দৃশ্য দেখেই গঙ্গায় ঝাঁপ দেয়। গঙ্গা থেকে উদ্ধার করে ওই ছোট শিশুটিকে। মহিলাকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অনুমান, শিশুর মা শিশুকে জলে ফেলে দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন। শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে এই ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ।