ট্রাক্টর চালকের মৃত্যুতে চাঞ্চল্য মালদায়! ঘটনাস্থল, মালদার মালতিপুরের দুর্গাপুর গ্রাম। মৃতের নাম মাসিদুর রহমান (৪০)। স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি মৃতের স্ত্রীর। সারাদিন নিখোঁজ থাকার পর ভোররাতে জখম অবস্থায় বাড়িতে ফেরেন মাসিদুর।
ট্রাক্টর চালকের মৃত্যুতে চাঞ্চল্য মালদায়! ঘটনাস্থল, মালদার মালতিপুরের দুর্গাপুর গ্রাম। মৃতের নাম মাসিদুর রহমান (৪০)। স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি মৃতের স্ত্রীর। সারাদিন নিখোঁজ থাকার পর ভোররাতে জখম অবস্থায় বাড়িতে ফেরেন মাসিদুর। 'আমাকে মেরে ফেলল' স্ত্রীকে এই কথাটাই বলতে পেরেছিলেন। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন মাসিদুর। এই ঘটনার সাথে কারা যুক্ত এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।