পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। এই মাসে রাজ্য সরকারি কর্মীরা প্রায় ১০ দিন ছুটি উপভোগ করতে পারবেন। মাসের মাঝামাঝি বিবেকানন্দ জয়ন্তী এবং মাসের শেষে নেতাজী জয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ছুটিগুলি পাওয়া যাবে।
বছর শেষে রাজ্য সরকারী কর্মীদের জন্য দারুণ খবর। সুখবর দিল মমতা সরকার। এমনিতে, ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘ জটিলতা চলছে। এরই মাঝে খুশির খবর রাজ্য সরকারী কর্মীদের জন্য। প্রকাশ্যে এল জানুয়ারি মাসের ছুটির তালিকা। এবার রাজ্য সরকারী কর্মীরা প্রায় ১০ দিন মতো ছুটি পেতে চলছেন জানুয়ারি মাসে। তাও মিলবে টানা ছুটি।
26
সদ্য প্রকাশ্যে আসা তালিকা বলছে-
১০ জানুয়ারি শনিবার
১১ জানুয়ারি রবিবার
১২ জানুয়ারি সোমবার- বিবেকানন্দ জয়ন্তী
১৪ জানুয়ারি বুধবার- মকর সংক্রান্তি
এর মাঝে কোনও কর্মী যদি ১৩ জানুয়ারি ছুটি নিয়ে নেয় তাহলে টানা পাঁচদিন ছুটি পাবেন।
36
পরবর্তী ছুটি মিলবে মাসের শেষ দিকে। দেখে নিন তালিকা-
অর্থাৎ এই জানুয়ারিতে যদি কেউ কাছে কিংবা দূরে ঘুরতে যাওয়ার কোনও পরিকল্পনা করে থাকেন, তাহলে তা সফল হবেই। প্রায় ১০ দিন ছুটি মিলবে গোটা জানুয়ারি মাসে। তাও মাসের শুরু এবং শেষ প্রায় পাঁচ দিন করে থাকবে ছুটি। এমনিতে ছুটির বিষয় মমতা সরকার সব সময় সরকারি কর্মীদের কথা চিন্তা করে এসেছে। এবারও তার অন্যথা হল না। জাতীয় ছুটি বাদ দিয়ে এবার মিলবে আরও বেশ কয়টি ছুটি।
56
মূলত রাজ্য ভেদে সরকারি কর্মীরা আলাদা আলাদা ছুটি পেয়ে থাকেন। সদ্য ২০২৬ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে। শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে ছুটির তালিকা নজর কেড়েছে সকলের।
66
বছর শুরুতে মমতা সরকার ঘোষণা করেছে ছুটির কথা। এরপরই খুশির হাওয়া সর্বত্র। রাজ্য সরকারি কর্মীরা জানুয়ারি মাসে পেতে চলেছেন প্রায় ১০দিন ছুটি। ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত থাকবে ছুটি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.