Barasat Hospital : চোখ গেল কোথায়? ইঁদুরের অজুহাত নাকি গাফিলতি? চাঞ্চল্যকর তথ্য এলো সামনে!

Barasat Hospital : চোখ গেল কোথায়? ইঁদুরের অজুহাত নাকি গাফিলতি? চাঞ্চল্যকর তথ্য এলো সামনে!

Published : Nov 27, 2025, 10:22 AM IST

Barasat Hospital : মর্গের গাফিলতি ঢাকতে ইঁদুরের অজুহাত? বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কেন প্রথমবার পরিবারকে চোখ উধাও হওয়ার কথা জানানো হয়নি, সেই রহস্য নিয়ে তদন্ত শুরু।

Barasat Hospital : বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চরম গাফিলতির এক চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে। ময়নাতদন্তের পর এক মৃত যুবকের বাঁ চোখ উধাও হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ‘ইঁদুরে চোখ উপড়ে নেওয়ার তত্ত্ব’ খাড়া করলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। এর পরই এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শুরু হয়েছে তড়িঘড়ি তদন্ত, যেখানে মর্গের ফ্রিজিং সিস্টেম দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, মৃত যুবক প্রীতমের পরিবারকে নিজেদের খরচেই মৃতদেহ সংরক্ষণের জন্য বরফ কিনে দিতে হয়েছিল। সেই ব্যবস্থা সত্ত্বেও ময়নাতদন্তের পর পরিবার মৃতদেহ দেখে যখন চোখ উধাও থাকার বিষয়টি জানতে পারে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ইঁদুরের দিকে দায় ঠেলে দেয়।

বনগাঁ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী ওই পরিবারের ক্ষোভের কথা জানতে পেরে দ্রুত তদন্তের নির্দেশ দেন। এরপরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে নিয়ম মানা হয়নি, এবং মর্গের ফ্রিজিং সিস্টেম কয়েক বছর ধরে অকেজো।

এই গুরুতর ত্রুটি স্বাস্থ্য দপ্তরকে জানানো বা সারানোর জন্য নিজস্ব উদ্যোগে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, যদি সত্যি ইঁদুরে চোখ উপড়ে নিয়ে থাকে, তবে কেন ময়নাতদন্তের পর পরিবারকে সেই তথ্য প্রথমেই জানানো হয়নি। প্রিন্সিপাল ও এমএসভিপি কেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আগে পরিবারের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মৃতের আত্মীয়-স্বজনেরা।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more