
Madhyamgram Blast : রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র (২৫)। পুলিশ জানায়, তিনি মঞ্চের পাশে এক বেঞ্চে বসেছিলেন হাতে বোমা নিয়ে, সেই সময় বোমাটি ফেটে যায়।
Madhyamgram Blast : রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র (২৫)। পুলিশ জানায়, তিনি মঞ্চের পাশে এক বেঞ্চে বসেছিলেন হাতে বোমা নিয়ে, সেই সময় বোমাটি ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ, যাতে জামাকাপড় ও ইলেকট্রনিকস গ্যাজেট পাওয়া গিয়েছে। তবে সন্দেহজনক কিছু মেলেনি। বোম ডিস্পোজাল টিম ও শীর্ষ পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে ওই যুবক বোমা হাতে সেখানে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও পুলিশ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই।