মনোনয়ন জমা দিতেই বিজেপি বুথ সভাপতির ওপর হামলা। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর গ্রামের ঘটনা। বিজেপি প্রার্থী অপর্ণা হালদারের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।
মনোনয়ন জমা দিতেই বিজেপি বুথ সভাপতির ওপর হামলা। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর গ্রামের ঘটনা। বিজেপি প্রার্থী অপর্ণা হালদারের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। প্রাণে মারার হুমকি ও লুঠপাটের অভিযোগ। এদিন জ্যোতিষপুর গ্রামে আসেন সুকান্ত মজুমদার। আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গেও দেখা করেন। অর্থ সাহায্য ও পাশে থাকার আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার।