নির্দল প্রার্থী ও তৃণমূল প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। ঘটনাস্থল মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকা। অশান্তি ও সংঘর্ষে আহত হয়েছেন চারজন। খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।
নির্দল প্রার্থী ও তৃণমূল প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। ঘটনাস্থল মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকা। অশান্তি ও সংঘর্ষে আহত হয়েছেন চারজন। খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। প্রচার চলাকালিন মুখোমুখি তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকরা। এরপরেই তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানা