প্রধানমন্ত্রী মোদীর 'আচ্ছে দিন'কে কটাক্ষ অভিষেকের। ‘নদীয়ায় নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন আসবে। আপনার গচ্ছিত টাকা ললিত মোদী, মেহুল চকসিরা নিয়ে পালাচ্ছে। ৪০০ টাকা রান্নার গ্যাস আজ ১২০০ টাকা।’
প্রধানমন্ত্রী মোদীর 'আচ্ছে দিন'কে কটাক্ষ অভিষেকের। 'নদীয়ায় নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন আসবে। আপনার গচ্ছিত টাকা ললিত মোদী, মেহুল চকসিরা নিয়ে পালাচ্ছে। ৪০০ টাকা রান্নার গ্যাস আজ ১২০০ টাকা। ১৫ টাকার কেরোসিন তেল আজ ১২০ টাকা লিটারে পৌঁছেছে। ৮০ টাকার সরষের তেল আজ ২২৫ টাকা লিটার। আজ পেট্রোলের দাম ১০০, ডিজেলের দাম ৯০ টাকা। এই হচ্ছে আচ্ছে দিনের নমুনা। লক্ষীর ভান্ডারে আপনাদেরকে ৫০০ টাকা ও ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে আধার আর প্যান কার্ডের নাম করে ১০০০ টাকা নিয়ে নিচ্ছে। একদিকে আমাদের সরকার দিচ্ছে আর অন্য দিকে দিল্লির সরকার নিচ্ছে। কাকে ভোট দেবেন, সমর্থন করবেন এবার সিদ্ধান্ত নেবেন আপনারাই। বাংলায় হেরে গিয়ে টাকা আটকে রেখে দিয়েছে মোদীর সরকার।' বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়।