বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঘিরে ধুন্ধুমার। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুর গ্রামের ঘটনা। বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে মনোনয়ন প্রত্যাহার করার হুমকি। গঙ্গারামপুরের নন্দনপুর গ্রামের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী তিনি।
বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঘিরে ধুন্ধুমার। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নন্দনপুর গ্রামের ঘটনা। বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে মনোনয়ন প্রত্যাহার করার হুমকি। গঙ্গারামপুরের নন্দনপুর গ্রামের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী তিনি। প্রকাশ্য রাস্তাতেই বচসা ও ধাক্কাধাক্কি বিজেপি প্রার্থীর সঙ্গে। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনায় আতঙ্কিত অন্যান্য প্রার্থীরা। ঘটনায় ছুটে আসেন দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। বিজেপি বিধায়ক বুধরাই টুডু সহ একাধিক বিজেপি কার্যকর্তারা।