শীতে স্পা-এর ভিতরে চলছিল ওইসব! পুলিশি অভিযানে উদ্ধার এক 'নিখোঁজ' নাবালিকা, দেখুন

শীতে স্পা-এর ভিতরে চলছিল ওইসব! পুলিশি অভিযানে উদ্ধার এক 'নিখোঁজ' নাবালিকা, দেখুন

Published : Dec 15, 2025, 05:13 PM IST

Barasat : স্পা-এর আড়ালে দেহব্যবসা? বারাসাতে পুলিশি অভিযানে আটক ১৬! অশোকনগরের নিখোঁজ নাবালিকাকে জেরা করেই মিলল চাঞ্চল্যকর তথ্য। ফরচুন টাউনশিপের ওই ম্যাসাজ পার্লারে আসলে কী হত? দেখুন ভিডিও।

Barasat : বারাসাতে স্পা-এর আড়ালে মধুচক্রের আসর? নাবালিকা উদ্ধারের তদন্তে মালিক-সহ আটক ১৬

নিজস্ব সংবাদদাতা, বারাসাত: অশোকনগরের এক নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের সূত্র ধরে বড়সড় সাফল্য পেল পুলিশ। ম্যাসাজ পার্লারের আড়ালে অবৈধ দেহব্যবসা চালানোর অভিযোগে বারাসাতের এক অভিজাত আবাসন থেকে মালিক-সহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় এক নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা পুলিশকে জানায়, সে বারাসাতের কাজীপাড়া এলাকার ‘ফরচুন টাউনশিপ’-এর একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত।

এই তথ্যের ভিত্তিতেই গতকাল রাতে ওই পার্লারে হানা দেয় অশোকনগর থানার পুলিশ। অভিযানের সময় পার্লারের ভিতর থেকে মালিক, ১১ জন মহিলা এবং ৪ জন পুরুষকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, স্পা বা ম্যাসাজ পার্লারের আড়ালে এখানে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানো হচ্ছিল। ধৃত মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, হাবরা ও অশোকনগর-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more