দু'বছর পর নিজের ছোট্ট সন্তনাকে ফিরে পেলেন মা, ঘটনা শুনলে চোখে জল আসবে!

দু'বছর পর নিজের ছোট্ট সন্তনাকে ফিরে পেলেন মা, ঘটনা শুনলে চোখে জল আসবে!

Published : Nov 11, 2025, 08:38 PM IST

Purba Medinipur : প্রতিমা পাল জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে ফিরে পাওয়া তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি বলেন তারা দ্রুত ও সম্মিলিত প্রচেষ্টায় শিশুটিকে মাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।

Purba Medinipur : প্রতিমা পাল (আড়গোয়াল, পটাশপুর) নামের এক মহিলার নবজাতক সন্তানকে প্রায় দুই বছর পর ফিরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সরাসরি উদ্যোগ নেয়। ২৪ আগস্ট ২০২৩ সালে প্রতিমা পাল একটি বেসরকারি নার্সিংহোমে সন্তান প্রসব করেন; নার্সিংহোম কর্তৃপক্ষ জন্মের পর শিশুটিকে মৃত ঘোষণার পাশাপাশি শিশুটির মৃতদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে জানায়। পরে তদন্তে প্রকাশ পায় শিশুটিকে নার্সিংহোম মালিক ও দালাল মিলে প্রায় দুই লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিলেন। ক্রেতা মহিলা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কাগজপত্র না থাকায় সন্দেহ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং নার্সিংহোম মালিক, তার স্ত্রী, দালাল ও ক্রেতাকে গ্রেফতার করা হয়। তদন্তে প্রতিমাকে শনাক্ত করে পুলিশ তাকে জানায় তার সন্তান জীবিত ও সুস্থ আছে; তবে বিভিন্ন আইনি কারণে শিশু অবশেষে কাঁথির একটি হোমে রেখে দেওয়া হয় এবং সেখানে কাটে প্রায় দুই বছর।

চলতি মাসের ৩ তারিখে প্রতিমা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে আসেন। সচিব সুদীপা ব্যানার্জি নেতৃত্বে দপ্তর দ্রুত নথি যাচাই ও আদালত‑প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে মাত্র দশ দিনের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে নিমতৌড়ির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে সোমবার বিকেলে শিশুটি মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিমা পাল জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান ফিরে পাওয়া তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জি বলেন তারা দ্রুত ও সম্মিলিত প্রচেষ্টায় শিশুটিকে মাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more