নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে হুহু করে জল। প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধ। রায়মঙ্গল নদীর জল ঢুকতে শুরু করল গ্রামে। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি গ্রামের ঘটনা। আতঙ্কে প্রহর গুনছে একাধিক গ্রাম।
নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে হুহু করে জল। প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধ। রায়মঙ্গল নদীর জল ঢুকতে শুরু করল গ্রামে। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি গ্রামের ঘটনা। আতঙ্কে প্রহর গুনছে একাধিক গ্রাম। জেলার প্রশাসনিক আধিকারিকরা দেখে গেছেন বাঁধের অবস্থা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতির কাজ।