
Santipur : নদিয়ার শান্তিপুরের বাগচির বাগান এলাকায় এম.এ পাশ করা এক যুবতী আত্মঘাতী হয়েছেন। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ
Santipur : নদিয়ার শান্তিপুরের বাগচির বাগান এলাকায় ইংরেজি-বাংলা মিশিয়ে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক এম.এ পাশ যুবতী। নোটে তিনি লিখেছেন, “I tried… but couldn’t adjust with this life. No one is responsible for my death.”
পরিবার সূত্রে জানা গেছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করে চাকরির চেষ্টা করছিলেন তিনি। প্রতিদিনের মতো কাজ থেকে ফিরে মা দরজা বন্ধ পান। প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখা যায় মেয়েটি সিলিং ফ্যানে ঝুলছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, মেয়েটি শান্ত, মেধাবী ও সংযত স্বভাবের ছিল। তাঁর এমন সিদ্ধান্তে হতবাক সবাই।