Santipur : পুলিশের ঘরেই সিঁধ কাটল চোর! শান্তিপুরে একের পর এক চুরিতে আতঙ্ক

Santipur : পুলিশের ঘরেই সিঁধ কাটল চোর! শান্তিপুরে একের পর এক চুরিতে আতঙ্ক

Published : Jan 03, 2026, 06:41 PM IST

Santipur : সাধারণ মানুষের পর এবার খোদ পুলিশের বাড়িতেই দুঃসাহসিক চুরি শান্তিপুরে। কলকাতার এক সাব-ইন্সপেক্টরের ঘরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা। এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দেখুন বিস্তারিত।

Santipur : শান্তিপুরে থামছে না চুরির উপদ্রব। মঠ-মন্দির এবং সাধারণ গৃহস্থের পর এবার খোদ এক পুলিশ অফিসারের বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাগআছড়া কুলিয়া সাহা পাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কলকাতার একটি থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর অরূপ সাহার বাড়িতে এই দুঃসাহসিক চুরি হয়। পুলিশ সূত্রে খবর, গত দু’দিন ধরে পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই ফাঁকা ঘরের চারটি তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। আলমারি থেকে প্রায় ৬-৭ ভরি সোনার গয়না, বেশ কিছু রুপোর অলঙ্কার এবং নগদ প্রায় এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের দাবি, সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুট হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে সন্দেহভাজন কয়েকজনকে বাড়ি থেকে বেরোতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। বিপদ বুঝে দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মঠ-মন্দিরের পর এবার খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more