SIR Hearing : কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চড়! মারল কারা? কী প্রতিক্রিয়া শুভেন্দুর!

SIR Hearing : কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চড়! মারল কারা? কী প্রতিক্রিয়া শুভেন্দুর!

Published : Jan 25, 2026, 04:07 PM IST

SIR Hearing : কুমারগঞ্জের জাকিরপুর পঞ্চায়েতে এসআইআর শুনানি ঘিরে চরম উত্তেজনা। নথিতে 'নো ম্যাচিং' থাকায় ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত দুই মাইক্রো অবজারভার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন পুলিশ ও র‍্যাফ। জানুন বিস্তারিত।

SIR Hearing : কুমারগঞ্জ ব্লক চত্বরে এসআইআর শুনানি শিবিরকে ঘিরে শনিবার বিকেলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ব্লক অফিস সংলগ্ন আইসিডিএস অফিসে চলছিল শুনানি শিবির। সেখানে কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর পঞ্চায়েতের ১২৩, ১২৪ ও ১২৫ নম্বর বুথের ভোটারদের শুনানি নেওয়া হচ্ছিল। অভিযোগ, শুনানির সময় দুই শতাধিক মানুষের নথিতে 'নো ম্যাচিং' লেখা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন হেয়ারিংয়ে আসা কয়েকশো মানুষ। অভিযোগ ওঠে, উত্তেজিত জনতা ঘরের মধ্যেই মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই ও দিলীপ লাকড়া নামে আরও এক আধিকারিককে মারধর করে। দিব্যেন্দু গড়াই এলআইসি-র কর্মী এবং দিলীপ লাকড়া কৃষি দফতরের কর্মী বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়। সূত্রের দাবি, খোদ বিডিও আহত দুই আধিকারিককে উদ্ধার করে নিজের চেম্বারে নিয়ে যান।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more