SIR Hearing : নিজের মেয়ের নাম বলতে গিয়ে থতমত 'সাজানো বাবা'র ! বাংলাদেশি বধূর কীর্তিতে শোরগোল!

SIR Hearing : নিজের মেয়ের নাম বলতে গিয়ে থতমত 'সাজানো বাবা'র ! বাংলাদেশি বধূর কীর্তিতে শোরগোল!

Published : Dec 31, 2025, 11:36 AM ISTUpdated : Dec 31, 2025, 12:01 PM IST

SIR Hearing : বাংলাদেশি পরিচয় লুকিয়ে ভারতীয় নথিপত্র! স্বরূপনগরে 'সাজানো বাবা' সাজিয়ে ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরির অভিযোগে বিডিও অফিসে শুনানি। সঠিক নথিপত্র না থাকলে নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে।

SIR Hearing : উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে এক বাংলাদেশি গৃহবধূর ভারতীয় নথিপত্র তৈরি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সারমিন সুলতানা ২০০৭ সালে ভারতে এসে স্থানীয় এক যুবককে বিয়ে করেন এবং আছিরউদ্দিন গাজী নামে এক ব্যক্তিকে 'সাজানো বাবা' পরিচয় দিয়ে আধার, ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরি করেন। সম্প্রতি নথিপত্রে ত্রুটি ধরা পড়ায় এবং এনামেরশন ফর্মে প্রকৃত বাবার নাম উল্লেখ করায় বিডিও তাকে শুনানির জন্য তলব করেন। স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় জানিয়েছেন, সঠিক নথিপত্র বা ম্যাপিং না থাকলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওই মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more