
SIR Update : উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ৮৬ নম্বর বুথে রেহেনা খাতুনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, ভুয়ো বাবার নাম ব্যবহার এবং ভোটার তালিকা কারচুপির অভিযোগে চাঞ্চল্য। BJP–TMC রাজনৈতিক চাপানউতোর।
SIR Update : ৮ বছর আগে পাসপোর্টে ভারতে এসে আর বাংলাদেশে ফেরেননি রেহেনা খাতুন—এমন অভিযোগে উত্তাল বিথারী হাকিমপুর। ভোটার তালিকায় ভুয়ো বাবার নাম যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ও তাঁরই ‘বাবা’ হিসাবে দেখানো ব্যক্তির পরিবার। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। রেহেনা খাতুন ও তার মেয়ের বিদেশি পরিচয় ও ভুয়ো নথি নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। আলতাফ সরদারের ছেলে দাবি করেছেন—এই পরিচয় সম্পূর্ণ মিথ্যে। BLO জানিয়েছেন, অভিযোগ সত্যি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। রাজনৈতিক মহলেও উত্তেজনা।