SIR Update : এরা কারা? মৃত ভোটার খুঁজতে গিয়ে বাধার মুখে কমিশন, ফলতায় 'প্ল্যান' করে বিক্ষোভ!

SIR Update : এরা কারা? মৃত ভোটার খুঁজতে গিয়ে বাধার মুখে কমিশন, ফলতায় 'প্ল্যান' করে বিক্ষোভ!

Published : Dec 12, 2025, 10:36 AM IST

SIR Update : ফলতার দেবীপুরে উত্তেজনা! নির্বাচন কমিশনের অফিসারদের 'বিজেপির দালাল' বলে বিক্ষোভ মহিলাদের। মৃত ও বাইরে থাকা ভোটারদের শনাক্তকরণে গিয়ে বাধার মুখে কমিশনের টিম।

SIR Update : ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলাকালীন নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার দেবীপুর অঞ্চলে। কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা।

সূত্রের খবর, মৃত ভোটার এবং যারা কর্মসূত্রে বা অন্য কারণে এলাকার বাইরে থাকেন, তাঁদের তথ্য যাচাইয়ের উদ্দেশ্যেই নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল দেবীপুরে গিয়েছিল। কিন্তু এলাকায় পৌঁছতেই তাঁদের বাধার মুখে পড়তে হয়। স্থানীয় মহিলাদের অভিযোগ, কমিশনের আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ না করে বিজেপির নির্দেশ মতো কাজ করছেন।

বিক্ষোভকারী মহিলারা আধিকারিকদের ঘিরে ধরে 'বিজেপির এজেন্ট' ও 'বিজেপির দালাল' বলে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেবীপুর এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আধিকারিকরা বোঝানোর চেষ্টা করলেও ক্ষোভ প্রশমিত হতে সময় লাগে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more