SSC Scam West Bengal : 'পিসি চোর, ভাইপো চোর...' নিয়োগ দুর্নীতি কাণ্ডে তুমুল বিক্ষোভ শুভেন্দুদের

SSC Scam West Bengal : 'পিসি চোর, ভাইপো চোর...' নিয়োগ দুর্নীতি কাণ্ডে তুমুল বিক্ষোভ শুভেন্দুদের

Published : Apr 07, 2025, 03:48 PM IST

SSC Scam West Bengal : SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। SSC নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়ায় রাজ্য রাজনীতিতে শুরু চরম টানাপোড়েন।

SSC Scam West Bengal : SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়ার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চরম টানাপোড়েন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে আজ বিধানসভার বাইরে বিক্ষোভে শামিল হয় বিজেপি।

বিজেপির রাজ্য বিধানসভা দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন বহু বিজেপি বিধায়ক। ‘দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় চাই’, ‘শিক্ষা নয়, প্রহসন’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিধানসভা চত্বর। মুখ্যমন্ত্রীকে সরাসরি এই দুর্নীতির জন্য দায়ী করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন।”

বিজেপির এই বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা দেখা যায়। তৃণমূল যদিও বিজেপির এই কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more