
Suvendu Adhikari : ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষ ভোটের জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, ৯০০-র বেশি বুথে ইভিএমে টেপ লাগানো ছিল এবং ভোটারদের হুমকি দিয়েছিল জাহাঙ্গির বাহিনী।
Suvendu Adhikari : ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষ ভোটের জয় নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, প্রায় ৯০০ বুথে ইভিএমে টেপ লাগানো ছিল এবং ভোটারদের জাহাঙ্গির বাহিনী দিয়ে ভয় দেখানো হয়েছিল। ভোট না দিলে মারধরের হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর।