
Suvendu Adhikari : বিধানসভা চত্বর ফের উত্তাল রাজনৈতিক মন্তব্যে। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari : বিধানসভা চত্বর ফের উত্তাল রাজনৈতিক মন্তব্যে। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে 'সংবিধান-বিরোধী' আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন তিনি। একইসঙ্গে, স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, শাসক দলের পক্ষ নিয়ে পরিচালিত হচ্ছে বিধানসভা কার্যক্রম।