মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিকের গুদামে ভয়ঙ্কর আগুন। আগুন লাগার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। কি থেকে, কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২ টি ইঞ্জিন।
মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিকের গুদামে ভয়ঙ্কর আগুন। আগুন লাগার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। কি থেকে, কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২ টি ইঞ্জিন। পাশাপাশি আরও কয়েকটি প্লাস্টিকের গুদাম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্লাস্টিক বর্জ্য কিনে রেখে দেওয়া হত এই গুদামে। ৩০ থেকে ৪০ জন মহিলা এই কারখানায় কাজ করত। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন।