সপ্তাহান্তে রৌদ্রঝলমল দক্ষিণবঙ্গের আবহাওয়া, ফের কবে নামবে বৃষ্টি? জানুন এক ক্লিকে

Published : Sep 06, 2025, 06:40 AM IST

WB Weather Update: সপ্তাহান্তে আকাশের মুখ উজ্জ্বল। শনিবার দিনভর কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।। 

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করবে। মৌসুমী অক্ষরেখা বাংলার আরো কাছে। ওড়িশার চাঁদবালি হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

25
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

একটি অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টির সব জেলাতে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

35
কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আলিপুরদুয়ার জেলার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায় হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার বিক্ষিপ্তভাবে দু-একদিন ভারি বৃষ্টি হতে পারে।

45
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম

আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা কমবে।

55
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা থাকবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories