আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা।
26
কমবে তাপমাত্রা
রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে। খুব বেশি পারা পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। কারণ, পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। বাংলাদেশের ওপর আরো একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে।
36
আংশিক মেঘলা আকাশ
আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বাকি জেলায় মূলত পরিস্কার আকাশ। কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লো। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা কিছু জেলার কিছু অংশে। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। একই রকম তাপমাত্রা। একটানা শুষ্ক আবহাওয়া।
আগামী সোমবার থেকে সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া; পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে। সকালে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও বাড়বে।
56
শুষ্ক আবহাওয়া।
সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই। রবিবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
66
বৃষ্টির সম্ভাবনা ?
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্জ্বল পরিবেশ। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং এর মত পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.