আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো ও ভাইফোঁটায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। কেমন থাকবে দীপাবলিতে দিনভর আবহাওয়া? জানুন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের তিন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
25
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি আর কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই।
35
বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?
হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজো দীপাবলি এবং ভাইফোঁটা সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ির কিছু অংশে ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা নেই। রোজ ঝলমলে পরিষ্কার আকাশ সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা।
55
ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘুর্নাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এবং আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট জানানো হবে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.