ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এ রাজ্যে নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এ রাজ্যে নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর

Published : Dec 04, 2023, 11:05 PM IST

পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। তবে এ রাজ্যে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

 

সিভিয়ার সাইক্লোনিক স্টম মিগজাউম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান চেন্নাইয়ের ৯০ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিকে। উত্তর দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। নেল্লোর ও মছলিপটনমের দিকে যাবে ঝড়। মঙ্গলবার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। অন্ধ্রপ্রদেশ উপকূলেই ঝড়ের প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। তবে এ রাজ্যে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। আলু চাষের উপর বৃষ্টির প্রভাব পড়তে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ