
ছুটি না পেয়ে উর্দ্ধতন আধিকারিককে ছুরি নিয়ে হামলা। ঘটনাটি ঘটেছে নিউটাউনের কারিগরি ভবনে। অভিযুক্ত অমিত কুমার সরকার কারিগরি ভবনে টেকনিক্যাল এডুকেশন দপ্তরে কর্মরত। ছুটি নিয়ে বচসা হতেই ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে উর্দ্ধতন আধিকারিককে।
ছুটি না পেয়ে উর্দ্ধতন আধিকারিককে ছুরি নিয়ে হামলা। ঘটনাটি ঘটেছে নিউটাউনের কারিগরি ভবনে। অভিযুক্ত অমিত কুমার সরকার কারিগরি ভবনে টেকনিক্যাল এডুকেশন দপ্তরে কর্মরত। ছুটি নিয়ে বচসা হতেই ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে উর্দ্ধতন আধিকারিককে। তাকে বাঁচাতে গিয়ে সহ কর্মীরাও ছুরির আঘাত লাগে। এরপর ছুরি হাতে অফিস থেকে বেরিয়ে আসে অমিত কুমার সরকার। নিউটাউনের রাস্তা দিয়ে ছুরি হাতে হাঁটতে থাকে অভিযুক্ত। পুলিশ বাঁধা দিলে পুলিশকেও ছুরি উঁচিয়ে হুমকি। যদিও পুলিশ অভিযুক্তকে আটক করতে সফল হয়।