
CM Yogi Latest Speech : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, লখিমপুর খেরির মুস্তফাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ‘কবীরধাম’। সোমবার স্মৃতি মহোৎসব মেলা ২০২৫-এ তিনি বলেন, এভাবে সন্ত কবীরের সঙ্গে যুক্ত স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, আগেকার শাসকরা অযোধ্যা, প্রয়াগরাজসহ বহু জায়গার নাম পরিবর্তন করেছিলেন, এখন তাঁর সরকার সেই নামগুলোকে তাদের আদি রূপে ফিরিয়ে দিচ্ছে।