ব্যারাকপুরে নৃশংসভাবে যুবককে পিটিয়ে খুন করল তারই বন্ধু। রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত যুবক জুম্মান। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের পাইপ রোড এলাকা। মৃত যুবকের নাম সঞ্জীব দাস ওরফে বিল্লু।
ব্যারাকপুরে নৃশংসভাবে যুবককে পিটিয়ে খুন করল তারই বন্ধু। রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত যুবক জুম্মান। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের পাইপ রোড এলাকা। মৃত যুবকের নাম সঞ্জীব দাস ওরফে বিল্লু। দশ বছর জেল খাটার পর বাড়িতে ফিরেছিল জুম্মান। সেই আনন্দেই বসেছিল মদের আসর। এই মদের আসরেই পিটিয়ে খুন করা হলো সঞ্জীব দাসকে। ঘটনার পরেই পুলিশ জুম্মানকে গ্রেফতার করে। জুম্মান একাধিক অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।