কলকাতায় বাসে উঠলেই দিতে হবে ১৮ টাকা? রাজ্য সরকারের কাছে জমা পড়ল প্রস্তাব

Published : Nov 02, 2026, 05:41 PM IST
west bengal private bus minimum fare hike demand 18 rupees by bus owners association

সংক্ষিপ্ত

কলকাতায় বাসে উঠলেই কি এবার দিতে হবে ন্যূনতম ১৮ টাকা? রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব হলেন বাসমালিকেরা। ন্যূনতম বাসভাড়া ১৮ টাকা করার দাবি জানিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের দ্বারস্থ হয়েছেন তাঁরা। জ্বালানির দাম থেকে শুরু করে বাসের যন্ত্রাংশ, বিমা এবং রক্ষণাবেক্ষণের খরচ—সবকিছুই বেড়েছে।

কলকাতায় বাসে উঠলেই কি এবার দিতে হবে ন্যূনতম ১৮ টাকা? রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব হলেন বাসমালিকেরা। ন্যূনতম বাসভাড়া ১৮ টাকা করার দাবি জানিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের দ্বারস্থ হয়েছেন তাঁরা। জ্বালানির দাম থেকে শুরু করে বাসের যন্ত্রাংশ, বিমা এবং রক্ষণাবেক্ষণের খরচ—সবকিছুই বেড়েছে। সেই তুলনায় বাসভাড়া দীর্ঘদিন অপরিবর্তিত থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে দাবি বাসমালিকদের।

বাসমালিকদের বক্তব্য, বর্তমান ভাড়ায় বাস চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বহু রুটে বাসের সংখ্যা কমছে। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে ভাড়া পুনর্বিবেচনা করে দ্রুত নতুন ভাড়া কার্যকর করার আবেদন জানানো হয়েছে। বাসমালিক সংগঠনগুলির বক্তব্য, ২০১৮ সালে শেষবার বাসভাড়া সংশোধন হয়েছিল। তারপর থেকে ডিজেলের দাম, যন্ত্রাংশ, বিমা এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে। সেপ্টেম্বরের বৈঠকে প্রথম পর্যায়ের ভাড়া ২০ টাকা করার দাবিও জানিয়েছিলেন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা।

কতটা ভাড়া বাড়ানোর প্রস্তব

ভাড়ার খসড়া অনুযায়ী, কলকাতায় সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৮ টাকা ধার্য করার কথা বলা হয়েছে। এর পর ৪ থেকে ৬ কিলোমিটারে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলিমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

জেলার ক্ষেত্রে সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারে ২০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া দাবি করা হয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলিমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা, সাধারণ এসি বাসে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদা ও দার্জিলিঙের মতো পাহাড়ি ও জেলাভিত্তিক এলাকার মিনিবাসের ভাড়াও বাড়ানোর দাবি জানানো হয়েছে।

কবে থেকে বাড়তে পারে বাসভাড়া?

এর আগে দুর্গাপুজোর পর বাসভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। ভাড়া বাড়লে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দিতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে নতুন ভাড়া কবে থেকে কার্যকর হবে, তা এখনও নিশ্চিত নয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে বাসমালিক ও যাত্রীরা।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Yojana News : অন্নপূর্ণা যোজনার টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে! ভাতা পাচ্ছেন অন্য ব্যক্তি?
BJP Kolkata Rally: 'দিল্লিতে মমতা এখন বেবি-ফুড খাচ্ছেন!', বিস্ফোরক বঙ্গ বিজেপি নেতৃত্ব