Repolling in bengal: সকাল থেকে লম্বা লাইন, দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে শুরু পুননির্বাচন

Published : May 02, 2026, 07:55 AM ISTUpdated : May 02, 2026, 08:30 AM IST
west bengal election 2026 phase 2 voting 142 seats mamata banerjee suvendu adhikari bhawanipur

সংক্ষিপ্ত

নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুননির্বাচন শুরু হয়েছে। ইভিএম কারচুপির অভিযোগের পর মগরহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের এই বুথগুলিতে শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ চলছে এবং সকাল থেকেই ভোটকেন্দ্রগুলির বাইরে লম্বা লাইন দেখা গিয়েছে।

নির্বাচন কমিশনের সবুজ সংকেত মিলতেই শনিবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৫ টি বুথে শুরু হল পুননির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। এরপর এই বুথগুলোতে পুননির্বাচনে সায় দিয়ে কমিশন। মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। আজ ভোট চলছে ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভায় হবে নির্বাচন।

মগরাহাট বুথ

মগরাহাট পশ্চিমের উত্তর ইয়াপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ১), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩)-এ ভোট শুরু হয়েছে।

ডায়মন্ড হারবারের বুথ

বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয়, হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুননির্বাচন হচ্ছে। আজ সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর বাইরে লম্বা লাইন। বুথ নম্বর ১৯৪ হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে ৭ টা-তে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন।

এদিকে ফলতা-তেও পুননির্বাচনের দাবি তুলেছেন অনেকে। ইভিএম-এ টেপ বিতর্কে ৩০টি বুথে পুনঃনির্বাচনের দাবি তোলেন সুব্রত গুপ্ত। তবে, আপাতত ফলতায় নির্বাচন করানো নিয়ে নতুন করে কোনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। 

এদিকে ২৯ এপ্রিল ছিল শেষ দফা ভোট। ১৪২ টি আসলে ভোটগ্রহণ হয়। এই পর্বে ভোট আছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়। কলকাতায় মোট আসন ১১টি। হাওড়ায় আছে ১৬ কেন্দ্র। উত্তর ২৪ পরগনাতে আছে ৩৩টি কেন্দ্র। দক্ষিণ ২৪ পরগনাতে আসন ৩১ টি। পূর্ব বর্ধমান জেলায় ১৬টি আসন।নদিয়া জেলায় আসন ১৭টি। হুগলি জেলায় আসন ১৮টি। এদিকে আজ শনিবার হচ্ছে  পুননির্বাচন। সোমবার ফল প্রকাশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election Result: হাইভোল্টেজ নির্বাচনের গণনা কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা, কতগুলি সেন্টারে হবে ভোট কাউন্টিং?
৯ ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত বোস, কী বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী?