West Bengal School Holidays: রাজ্যজুড়ে ফের একটানা লম্বা ছুটি স্কুল, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

Published : Jul 05, 2026, 09:15 AM IST

West Bengal School Holidays News: জুলাই মাসের শুরুতেই পরপর একাধিক দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলি। কতদিন যাওয়া লাগবে না স্কুলে পড়ুয়াদের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ফের স্কুল ছুটির ঘোষণা

একে বর্ষাকাল তার উপর হয় যদি টানা স্কুল বন্ধ তাহলে স্কুল শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু বাচ্চা পড়ুয়াদের যেন পোয়া বারো! ফের বিদ্যালয়ে ছুটির নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। একটানা পরপর অনেকদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। কবে থেকে শুরু হচ্ছে এই ছুটি? রইল সম্পূর্ণ তথ্য। পড়ুন আরও বিশদে। 

25
জুলাই মাসের শুরুতেই ছুটি

এমনিতেই জুলাই মাস শুরু হয়েছে ছুটি দিয়ে। যেহেতু রাজ্যে শাসক শিবিরের পালাবদল হয়েছে তেমনই স্কুল-কলেজের ছুটির ক্যালেন্ডারেও অনেক রদবদল হয়েছে। গত জুন মাসেও রাজ্যে পরপর দুই দিন বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল। একটি ছিলো পশ্চিমবঙ্গ দিবস। এবাই জুলাই মাসের শুরুতেও অর্ধ দিবস স্কুল ছুটি পেয়েছে পড়ুয়ারা। কারণ, গত ১ জুলাই পশ্চিমবঙ্গের রূপকার ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ছুটি দেওয়া হয়েছিল সরকারি তরফে।  

35
ফের ছুটির ঘোষণা পর্ষদের

সূত্রের খবর, বিদ্যালয় ছুটির ব্যাপারে পড়ুয়াদের ও শিক্ষক-শিক্ষিকাদের অবগত করতে ফের নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, জুলাই মাসে একটা ছুটি অতিবাহিত হয়ে গেলেও পরপর অনেকগুলি ছুটি রয়েছে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে। 

45
ফের কবে বন্ধ থাকবে স্কুল?

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে ফের স্কুল বন্ধ থাকছে ৬ জুলাই অর্থাৎ সোমবার। এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যের সমস্ত বিদ্যালয় পূর্ণদিবস বন্ধ থাকবে। এমনকি ওই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনে পড়ুয়া ও শিক্ষকদের স্কুলে যেতে হবে কীনা সেই বিষয়ে কোনও উল্লেখ নেই। ফলে সোমবার পুরো ছুটি বিদ্যালয়গুলি। 

55
রথযাত্রাতেও স্কুল ছুটি

এরপর ১৬ জুলাই জগন্নাথদেবের রথযাত্রাতেও স্কুল ছুটির কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ জুলাই রথ উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। ফলে ওইদিন বিদ্যালয়গুলিতে যে পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ থাকবে তা পড়ুয়াদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও রবিবার সরকারি ছুটি রয়েছেই। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories