আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চৈত্র শেষ হতে না হতেই দক্ষিণবঙ্গে দহনজ্বালা শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়ার দাপট বাড়বে। মূলত বায়ুমণ্ডলের নিম্ন স্তরে শুষ্ক পশ্চিমা ও উত্তর-পশ্চিমা বাতাসের দাপটেই পুড়ছে বাংলা।
25
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা ও বৃষ্টির পূর্বাভাস
গরমের মাঝেই উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ: ১৫ ও ১৬ এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই সময়ে বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
35
বৃষ্টি নয়, চড়বে তাপের পারদ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ চড়বে আরও ২-৩ ডিগ্রি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিনে রাজ্যের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী চার দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও গরমের অস্বস্তি বজায় থাকবে। তপ্ত জেলাগুলোর তালিকায় রয়েছে:- পুরুলিয়া ও বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। পশ্চিম বর্ধমান আগামী ১৪ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই জেলাগুলোতে চরম গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সতর্কতা জারি করা হয়েছে।
পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টির দাপট বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সিনপটিক পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (North Bengal Weather)।
55
কলকাতার তাপমাত্রা
কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬-৯১%... তাই সকাল ১০ টার পর থেকে বিকেল পর্যন্ত আর্দ্রতা-জনিত অস্বস্তি বজায় থাকবে । বেলা ১২ টা নাগাদ লু-এর প্রভাব বাড়বে। সতর্কতাও রয়েছে ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.