
West Bengal Vote 2026: শুরু বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ রাজ্যের ১৬টি জেলায় মোট ১৫২ টি আসনে ভোট গ্রহন। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটদান পর্ব। ছাব্বিশের লড়াইয়ে একদিকে যেমন রয়েছে ২৬ হাজার চাকরি বাতিল তেমনই এসআইআর ইস্যু। ভোটবাক্সে তা কতটা প্রভাব ফেলবে সেটা অবশ্য জানা যাবে আগামী ৪ মে। তার আগে আজ বাংলার ১৬ জেলায় অ্যাসিড টেস্ট হবে হেভিওয়েট প্রার্থীদের।
১. শুভেন্দু অধিকারী-বিজেপি (নন্দীগ্রাম)
২. দিলীপ ঘোষ-বিজেপি (খড়গপুর সদর)
৩. নিশীথ প্রামাণিক-বিজেপি (মাথাভাঙা, কোচবিহার)
৪. মৌসম নূর-কংগ্রেস (মালতীপুর)
৫. অধীর রঞ্জন চৌধুরী-কংগ্রেস (বহরমপুর)
৬. পবিত্র কর-তৃণমূল (নন্দীগ্রাম)
৭. কৃষ্ণ কল্যাণী-তৃণমূল (রায়গঞ্জ)
৮. কৌশিক চৌধুর - বিজেপি (রায়গঞ্জ)
৯. হুমায়ুন কবীর-আমজনতা উন্নয়ন পার্টি (রেজিনগর, নওদা)
১০. স্বপ্না বর্মন-তৃণমূল (রাজগঞ্জ, জলপাইগুড়ি)
১১. বায়রন বিশ্বাস-তৃণমূল (সাগরদীঘি)
১২. দেবলীনা হেমব্রম-সিপিএম (রানিবাঁধ)
১৩. অগ্নিমিত্রা পাল- বিজেপি (আসানসোল, দক্ষিণ)
১৪. পরেশ অধিকারী-তৃণমূল (মেখলিগঞ্জ)
এদিকে, ইভিএমে কারচুপি রুখতে মরিয়া কমিশন! গোপনীয়তা রক্ষায় প্রিসাইডিং অফিসারদের কড়া নির্দেশ - ইভিএমে কড়া নজরদারি, একটু ভুল হলেই পুনর্নির্বাচন। ভোটের আবহে ইভিএমের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ইভিএমে কারচুপি বা ভোটারদের প্রভাবিত করার যেকোনো চেষ্টা রুখতে এবার আরও কঠোর অবস্থান নিচ্ছে ইসি (ECI)। প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ বিশেষ নির্দেশিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইভিএমের বাটন বা বোতাম নিয়ে কোনো প্রকার কারসাজি বরদাস্ত করা হবে না। কমিশনের নির্দেশিকা অনুযায়ী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.