আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তরবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের ওপর দুটি পৃথক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ থাকলেও, পশ্চিমবঙ্গ রাজ্যে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না।
25
তৈরির বৃষ্টির উপযোগি পরিবেশ
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দফতর। বর্তমানে একাধিক বায়ুমণ্ডলীয় সিস্টেম সক্রিয় থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
35
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সম্ভাব্য প্রভাব ও সাধারণ মানুষের জন্য পরামর্শ
১৪ ও ১৫ মে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। ১৬ ও ১৭ মে: বৃষ্টির দাপট আরও বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ো হাওয়া: এই সময়ে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা আছে।
55
আবহাওয়া দফতরের সতর্কতা জারি
আবহাওয়া দফতরের পক্ষ থেকে কিছু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে: বজ্রপাত: খোলা মাঠে থাকাকালীন বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে, তাই বজ্রগর্ভ মেঘ দেখা দিলে নিরাপদ স্থানে আশ্রয় নিন। ধস: অতি বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। কৃষি: প্রবল বৃষ্টির ফলে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.