তীব্র গরমের পর আবহাওয়ার বড় পরিবর্তন এসেছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে রাজ্যজুড়ে এক মনোরম ও ঠান্ডা আমেজ বজায় থাকবে।
কদিন ধরে বিরাট বদল হচ্ছে আবহাওয়ার। তীব্র গরমের পর বিরাট বদল হয়েছে আবহাওয়ার। চলছে ঝড় বৃষ্টি। এবার ফের আবহাওয়া নিয়ে সামনে এল বড় চমক। জানা গিয়েছে চলতি সপ্তাহেও আছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। জেনে নিন কদিন থাকবে এমন আবহাওয়া?
25
সূত্রের খবর, ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে এই সপ্তাহে। গোটা সপ্তাহই এমনটা চলবে আবহাওয়া। যদিও বৃষ্টিপাতের প্রভাব খুব বেশি থাকবে না। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
35
বিশেষ করে দক্ষিণ ২৪পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস আছে। তেমনই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতেও হতে পারে বৃষ্টি। সব মিলিয়ে বৃষ্টির কারণে বর্তমানে থাকবে ঠান্ডা আমেজ।
55
তেমনই আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি। তবে, আজ সারাদিন থাকবে হালকা শীতের আমেজ। চলতি সপ্তাহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবারের পর থেকে আবহাওয়া বদল হবে। তবে, সপ্তাহ শেষে ফের হতে পারে বৃষ্টি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.