West Bengal Weather: কলকাতায় হিটওয়েভ থেকে ৩ জেলায় বৃষ্টি, দেখে নিন পয়লা বৈশাখে কতটা বাড়বে গরম

Published : Apr 15, 2026, 06:55 AM IST

চৈত্রের বৃষ্টির পর বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলা। হাওয়া অফিস জানাচ্ছে, পয়লা বৈশাখে তাপমাত্রা আরও বাড়বে, তবে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

PREV
17

চৈত্র মাসের মাঝ বরাবর টানা কদিন হয়েছিল বৃষ্টি। কালবৈশাখীর ও বৃষ্টির কারণে শান্ত ছিল পরিবেশ। কিন্তু চলতি সপ্তাহে শুরু থেকে পুরোটা বদলে গিয়েছে আবহাওয়া। তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের।

27

বৈশাখের শুরু থেকেই এই গরমের প্রকোপ আরও বাড়বে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ঝাড়গ্রাম ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে।

37

এর পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখাও আছে। আর এই দুইয়ের প্রভাবে রাজ্যে বিভিন্ন জেলায় বাড়বে গরম।

47

আজ বুধবার পয়লা বৈশাখের দিন গরমের দাপট আরও বাড়বে। আজ সকাল থেকেই তাপপ্রবাহ দেখা যাবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

57

আজ কলকাতায় তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রির ঘরে। পশ্চিমাঞ্চলের পারদ থাকবে ৪০ ডিগ্রি। তবে আগামী কাল থেকে আছে বৃষ্টির পূর্বাভাস।

67

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বাড়বে গরম। তবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কয়টি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারে হতে পারে হালকা বৃষ্টি।

77

১৬ এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক বা দুই জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories