West Bengal Weather: ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

Published : Aug 04, 2026, 12:17 PM IST

West Bengal Weather: সকাল থেকে বৃষ্টি না হলেও নেই রোদের দেখা। আকাশের মুখভার। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দফায় দফায় বৃষ্টির কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন আরও…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ফের বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি। আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

25
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

35
কোথায় কোথায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস?

অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না। মাঝে মাঝে বৃষ্টি, আবার কিছু সময় বিরতিও মিলতে পারে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই কারণেই ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

55
কলকাতার আবহাওয়া

আজ কলকাতার আকাশ সারাদিনই কমবেশি মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories