Weather Update: পশ্চিম থেকে ঢুকছে উষ্ণ বাতাস, পাঁচ জেলায় জারি সতর্কতা, গোটা সপ্তাহে কত বাড়বে গরম?

Published : Apr 20, 2026, 11:25 AM IST

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেনে নিন এই সপ্তাহে কত বাড়বে গরম?

PREV
17

বৈশাখের রোদের তেজ ক্রমে বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু- একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কমবে না গরম।

27

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের ওপর দিয়ে গিয়েছে। উত্তরপূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে যারা উচ্চতা ০.৯ কিলোমিটার। এই পরিস্থিতির কারণে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে রাজ্যে শুকনো বাতাস ঢুকছে। বাড়ছে গরম।

37

হাওয়া অফিস সূত্রে খবর, ১৯ থেকে ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

47

সোমবার অর্থাৎ আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় টানা গরমের অস্বস্তির সতর্কতা জারি থাকবে। এই সময় গরম বাড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।

57

দক্ষিণের বাকি জেলা থাকবে শুষ্ক। এই সময় উষ্ণতা ও আর্দ্রতা বাড়বে। এই সময় নেই কোনও বৃষ্টির সতর্কতা। এমনকী কলকাতাতেও থাকবে শুষ্ক আবহাওয়া। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি।

67

যে সমস্ত জেলায় গরমের সতর্কতা আছে, সেই সমস্ত জেলাতেই হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হতে পারে অতি সামান্য বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও মুর্শিদাবাদ, বীরভূমে হতে পারে বৃষ্টি।

77

উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বৃহস্পতিবার পর্যন্ত টাকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টার ৩০ থেকে ৪০ কিমি বেগে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories