West Bengal Weather: কালবৈশাখী তাণ্ডব চালাবে এই জেলাগুলিতে, জানুন ওয়েদারের লেটেস্ট আপডেট

Published : Mar 18, 2026, 02:40 PM IST
Kalbaishakhi storm is likely in Bengal

সংক্ষিপ্ত

অত্যধিক গরমের হাত থেকে আরও কিছুদিন মুক্তি পাবে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সেরকম কথা বলছে। কারণ রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

অত্যধিক গরমের হাত থেকে আরও কিছুদিন মুক্তি পাবে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সেরকম কথা বলছে। কারণ রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal Weather Today) বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। সারাদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকতে পারে এই জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

শুক্র ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সপ্তাহান্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কমতে পারে বৃষ্টির পরিমাণও।

অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদা জেলায় ঝড়বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ মাত্রা বাড়তে পারে। বুধবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এরপরের ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এছাড়া, আগামী ৭ দিন রাতের তাপমাত্রায় (সর্বনিম্ন তাপমাত্রা) কোনও বড় পরিবর্তন হবে না। শুক্রবার থেকে কলকাতাতেও ঝড়বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

TMC Candidates WB Elections 2026: মিশন ইমপশিবল! সবচেয়ে কঠিন লড়াইয়ে যে পাঁচ তৃণমূল প্রার্থী
Kunal Ghosh: '২টি কেন্দ্রেই হারবে শুভেন্দু' শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় দাবি কুণালের!